বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় আজ ‘কমপ্লিট শাটডাউন’

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৩৬ সময় দেখুন

ঢাকা, ২৮ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): তিন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। আজ বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা।

 

বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল (বুধবার) দুপুরে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সংগঠন জুবায়ের আহমেদ। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হবে না।

 

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশের হামলায় তাদের ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ দাবি করেছে, সংঘর্ষে তাদের আট সদস্য আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

আন্দোলনকারীরা জানাচ্ছেন, নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে শুধু বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে এবং তা পরীক্ষার মাধ্যমে হতে হবে।

 

দশম গ্রেডে উচ্চ ডিগ্রিধারীরাও যেন আবেদন করতে পারেন, সেই সুযোগ রাখতে হবে। কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন নিজেদের প্রকৌশলী লিখতে পারেন—এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর