শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২২১ সময় দেখুন

ঢাকা, ০৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল সাতটায় এবং সর্বশেষ জামাত বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

 

তাছাড়া দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

 

প্রথম জামাতে খলিলুর রহমান মাদানী ইমামতি করেন। আর মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হাদী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির ছিলেন নাসির উল্লাহ। তৃতীয় জামাতে মুশতাক আহমদ ইমামতি করেছে। আর মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বিল্লাল হোসেন। চতুর্থ জামাতে মুফতি আবদুল্লাহ ইমামতি করেন এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেছেন আমির হোসেন। শেষের জামাতে মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন ইমামতি করেন। আর মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর