শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৯৯ সময় দেখুন

ঢাকা, ০৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

 

তিনি বলেছেন, যাত্রীর বেশে ডাকাতি ঠেকাতে বাসে ওঠার সময় সবার ছবি নেয়া হবে এবং প্রতিটি গাড়িতে প্রশাসনের টেলিফোন নম্বর থাকবে।

 

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহায়ও যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের যাওয়া-আসার সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কি না সেটি তদারক করতে একটি কমিটি হবে। এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছেন।

 

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কম দক্ষ চালকদের পরিবর্তে দক্ষ চালকদের দিয়ে গাড়ি চালানোর কথা বলা হয়েছে, সেটিও পরিবহন মালিকরা মানবেন বলে কথা দিয়েছেন।

 

যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে উপদেষ্টা বলেন, যাত্রীর ছদ্মবেশে ডাকাতি ঠেকাতে বাসে ওঠার সময় সবার ছবি নেয়া হবে। প্রতি বাসে প্রশাসনের টেলিফোন নম্বর থাকবে, প্রয়োজনে যোগাযোগ করার জন্য।

 

এ ছাড়া সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই চলতে দেয়া হবে না এবং চালকদের যথাযথ বিশ্রাম দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঈদে রাজধানীসহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

 

পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করবে। চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। চাঁদাবাজি কোনোভাবে ছাড় দেয়া হবে না। মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক দল যেই হোক, ঈদযাত্রায় নিয়ম মানতে কঠোর মনিটরিং করা হবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর