বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে : মির্জা আব্বাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন

ঢাকা, ২৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মাথা থেকে পচন ধরেছে। নিচ পর্যন্ত পচে গেছে। সরকার আরও বেশিদিন থাকলে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে খারাপ হয়ে যাবে। মহাসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

মির্জা আব্বাস বলেন, তারুণ্যের এই মহাসমাবেশ বিরাট বার্তা দিচ্ছে। যা আমাদের আন্দোলিত করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমানুষের আকাঙ্ক্ষিত সরকার। সরকার আস্থার প্রতীক ছিল। তাদের কাছ থেকে আস্থার কিছু পাইনি। শুধুই অবজ্ঞা পেয়েছি। সরকার ঔপনিবেশিক সরকার। তারা ৯ মাসে যা পারেনি, নয় বছরেও পারবেনা এবং ৯০ বছরেও পারবেনা। অতএব জনগণের কাছে ক্ষমা চেয়ে কি করবেন করেন।

 

তিনি বলেন, করিডোর নিয়ে কথা হচ্ছে। লাভ লোকসান দেখতে চাইনা। যেমন ছিলাম তেমনই থাকতে চাই। আবার নিউম্যুরিং টার্মিনাল দিয়ে দিতে চাচ্ছেন। দেশের মানুষকে বোকা ভাববেন না। স্টারলিংক এনেছেন কার জন্য? আরাকান আর্মির জন্য। আমরা কিন্তু স্টারলিংক ছাড়াই চলেছি।করিডোর কার জন্য? আরাকান আর্মির মাল মসলা পাঠানোর জন্য। আমরা কিন্তু জীবন থাকতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখবো।

 

মির্জা আব্বাস বলেন, দেশের বিভিন্নস্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো- আপনারা চাঁদাবাজদের গ্রেপ্তার করেন না কেনো?

 

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর