বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিএনপির তারুণ্যের সমাবেশে হঠাৎ অসুস্থ মজনু : স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন

ঢাকা, ২৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। আজ বুধবার বিকালে নয়াপল্টনে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশে এ ঘটনা ঘটে। সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় যান। সেখানে বুকে ব্যথা অনুভব হওয়ায় দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

তিনি জানান, তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে ফকিরাপুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। প্রচণ্ড গরমে হঠাৎ তিনি সমাবেশ চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত পাশের পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরে বাসায় যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর