বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১২ সময় দেখুন

ঢাকা, ২০ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে এক যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। জনগণের অধিকার থেকে বঞ্চিত করা ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।

 

মির্জা ফখরুল বলেন, বিভাজনের রাজনীতি শুরু করেছে একটি মহল। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

 

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতেই সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এমতাবস্থায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়া, সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে সে ব্যাপারেও সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 

উল্লেখ্য, জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি শুরু হবে ২৫ মে থেকে। এর মধ্যে ২৭ ও ২৮ মে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ২৯ মে বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে ওই দুই দিন শাহাদাৎবার্ষিকীর অন্যকোনো কর্মসূচি থাকবে না। আর ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর