সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জের তাজ ইকোভেঞ্চার পার্ক একটি ঊজ্জ্বল সম্ভাবনাময় বিনোদন কেন্দ্র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের দ্বারিকাপাড়া গ্রামে তিল তিল করে গড়ে উঠেছে দর্শণপ্রিয় “তাজ ইকোভেঞ্চার পার্ক”।অত্যাধুনিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় মনোরম পরিবেশে প্রায় তের একর জায়গা জুড়ে বিস্তৃত নয়নাভিরাম পার্কটি গড়ে তুলেছেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক ড. মু. মোস্তাফিজার রহমান মামুন। তিনি স্থানীয় আলহাজ্ব মো. মমদেল হোসেনের জ্যেষ্ঠ পুত্র। মামুনের লালন করা স্বপ্ন বাস্তবায়ন করতে সাতটি পুকুরের সমন্বয়ে গঠিত পার্কটি সাজানো-গোছানো হয়েছে ভিন্ন রুচির আঙ্গিকে।

আজ ২৩ নভেম্বর, সোমবার,দুপুর ১২ টায় এ প্রতিবেদককে পার্কটি ঘুরে ঘুরে দেখালেন ম্যানেজার মো. মনসুর আলী খুশি, সাথে ছিলেন, সহঃ ম্যানেজার শ্রী রমেন চন্দ্র বর্ম্মণ। পার্কটির পরিকল্পনায় রয়েছে পুকুর পাড়ের দুই সারিতে বিভিন্ন প্রজাতীর ফুল-ফলের গাছ। ফলদ,বনজ ও ঔষুধি গাছের সমন্বয়ে সাজানো হয়েছে আগত দর্শণার্থীদের চলাফেরার জন্য আকর্ষণীয় রাস্তা।

কি নেই পার্কে? বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করা হয়েছে পুকুরগুলিতে। বর্তমানে কোন কোন মাছের ওজন ৭/৮ কেজি পর্যন্ত হয়েছে। দেশী- বিদেশী মোরগ মুরগী উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, কিছু তিতির ও খরগোশকে ঘাষ খেতে দেখা গেল, সেগুলি পোষা প্রাণীর মত করে দর্শকদের সাথে খেলছে মনের আনন্দে।

২০২২ সালে প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন পার্কে প্রতিদিন শত শত দর্শকের আসা-যাওয়ায় মুখরিত থাকে।

প্রধান ফটকের পাশেই রয়েছে একটি ফার্স্টফুডের রেস্তোরা। ফুটপাথ দিয়ে চলতে হাতের দুই ধারে পুকুরে ফুটে আছে লাল রংয়ের শাপলা ও পদ্ম ফুল। বারোমাসী আমগাছে শোভাপাচ্ছে একদিকে কাঁচা-পাকা আম,অন্যদিকে আমের মুকুল ও গুটি এসেছে। পার্কটির পরিচর্যায় থাকা দশজন পরিচ্ছন্ন কর্মীকে দেখা গেল কোন না কোন কাজে ব্যস্ত রয়েছেন নিজ নিজ দায়িত্ব পালনে। পুকুরপাড়ে পার্কের উত্তর-পশ্চিম কোণে তৈরী হচ্ছে একটি আধুনিক কমিউনিটি ও পার্টি সেন্টার। বনভোজন কিংবা কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে ওই পার্টি সেন্টারে,জানালেন, দায়িত্বরত ম্যানেজার মনসুর আলী খুশি। সহঃ ম্যানেজার রমেন চন্দ্র বর্ম্মণ জানালেন, এটি মূলতঃ একটি ভিন্ন ধর্মী ফ্যামিলি পার্ক। পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে স্বাচ্ছন্দে ঘুরে উপভোগ করার মত রুচিশীল পার্কটি আরও সমৃদ্ধ করার স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে স্বত্মাধিকারী ড. মোস্তাফিজার রহমান মামুনের। ঘুরে আসুন পীরগঞ্জের আধুনিক বিনোদন পার্ক তাজ ইকোভেঞ্চার থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর