রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামের এক পথচারীর প্রাণহানি হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া স্থানীয় বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে সুরতহালসহ পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে। ‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ প্রেরণ করি এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরিসহ আইনি প্রক্রিয়া চলছে। অজ্ঞাতনামা পিকআপটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় আটক করা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর