রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নেই কোনো নির্দিষ্ট শত্রুর নাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

তুরস্কের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা চাগরি এরহান জানিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্পাদিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে নির্দিষ্ট কোনো আঞ্চলিক শত্রুর নাম উল্লেখ করা হয়নি। ইতালির নেপলসে দেওয়া এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন, এই নতুন নিরাপত্তা চুক্তিটি তুরস্কের বিদ্যমান আন্তর্জাতিক জোটগুলোর কোনো বিকল্প নয়, বরং এগুলোকে আরও শক্তিশালী করতে পরিপূরক হিসেবে কাজ করবে।

গত আগস্ট মাসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা বলে গণ্য করা হবে। অর্থাৎ, আক্রান্ত সদস্য দেশের সুরক্ষায় অন্য দুই দেশও সরাসরি সংঘাতের অংশীদার হিসেবে বিবেচিত হবে।

সৌদি আরব বর্তমানে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে নিয়মিত হামলার হুমকির সম্মুখীন। এমন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই নিরাপত্তা চুক্তিটি স্বাক্ষরিত হলো। তবে এরহান উল্লেখ করেছেন যে, চুক্তিতে কোনো পক্ষ বা দেশকে নির্দিষ্টভাবে সম্ভাব্য শত্রু হিসেবে চিহ্নিত করা হয়নি। একই সঙ্গে, ভবিষ্যতে অন্য দেশগুলোকেও এই প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর