রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বেনাপোল বন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে বড় ধরনের ধস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

টানা তিন বছর ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ২০২৫-২৬ অর্থবছরে পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে ভারতমুখী রপ্তানির পরিমাণ ৫৩.১১ শতাংশ হ্রাস পেয়েছে এবং এর আর্থিক মূল্য কমেছে ৬৯.৩ শতাংশ। আমদানি বাণিজ্যেও প্রায় ১৮.৫ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে। মূলত শিল্পের উৎপাদন কমে যাওয়া, এলসি খোলা নিয়ে জটিলতা, জ্বালানি সংকট ও বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতাই এই বাণিজ্যিক বিপর্যয়ের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া ফলমূল, চাল, ফেরো-সিলিকো-ম্যাঙ্গানিজ, গ্রানাইট ও স্টিল উল্লেখযোগ্য পরিমাণে আমদানি হয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, গত তিন অর্থবছরে এই বন্দর দিয়ে মোট ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৮১ হাজার ৬৩২ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে মোট ১০ লাখ ৩৫ হাজার ৬৭৯ টন পণ্য রপ্তানি করা সম্ভব হয়েছে, যার আর্থিক মূল্য ২৯ হাজার ৪৯৯ কোটি টাকা। বাণিজ্য কমে যাওয়ায় রাজস্ব আদায়ের ওপরও বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে কাস্টমস সূত্র নিশ্চিত করেছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা সাফটা সুবিধার আওতায় আমদানি বৃদ্ধি পাওয়ায় গড় শুল্ক আদায়ের হার কমে গেছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানি চালানের প্রায় ৩৫ শতাংশই সাফটা সুবিধায় এসেছে, যেখানে আগের দুই অর্থবছরে এর হার ছিল যথাক্রমে ১১ ও ৭ শতাংশ। শুল্কমুক্ত ও স্বল্প শুল্কের পণ্যের আধিক্য সরকারি রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করছে। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান জানান, বাণিজ্য হ্রাসের ফলে স্বাভাবিকভাবেই রাজস্ব আয়ে প্রভাব পড়ছে, তবে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পণ্য আমদানি কিছুটা কমলেও রাজস্ব আদায়ের চিত্র ভিন্ন। এ নিয়ে নিয়মিত এনবিআরে প্রতিবেদন দেওয়া হয়। তবে তুলাসহ অনেক পণ্য শুল্কমুক্ত বা সাফটা সুবিধায় আসায় গড় শুল্ক কম আদায় হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দুই বছরে পরিস্থিতি আরো করুণ ছিল।

বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩,৬০০ ধরনের পণ্য আমদানি হয়, যার অধিকাংশ শিল্পের কাঁচামাল ও কৃষিপণ্য। সর্বশেষ অর্থবছরে স্পঞ্জ আয়রন ও তুলা আমদানির শীর্ষে ছিল। রপ্তানির চিত্রেও বড় পরিবর্তন এসেছে; আগের অর্থবছরে কাঁচা পাট ও তৈরি পোশাক রপ্তানিতে এগিয়ে থাকলেও, এখন হাইড্রোজেন পার-অক্সাইড, সুপারি, মাছ ও সুতি পণ্যের চাহিদা বেড়েছে। বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, বৈশ্বিক অনিশ্চয়তা ও গ্যাস-বিদ্যুতের সংকটে বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাঁচামাল আমদানি ব্যাপকভাবে কমেছে। কাস্টমসের তথ্যমতে, বেনাপোল দিয়ে ভারত থেকে প্রায় ৩,৬০০ ধরনের পণ্য আসে, যার বড় অংশ শিল্পের কাঁচামাল ও কৃষিপণ্য।

ব্যবসায়ীদের মতে, বন্দরের ধারণক্ষমতার অভাব, পেট্রাপোল বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা এবং ব্যাংকিং খাতে এলসি খোলার কঠোরতা বাণিজ্যের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে। তারা মনে করেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানিতে নীতিগত সহায়তা প্রদান এবং উভয় দেশের সমন্বিত উদ্যোগ ছাড়া এই বাণিজ্যিক মন্দা কাটিয়ে ওঠা কঠিন। এছাড়া এলসি জটিলতা নিরসন ও দ্রুত পণ্য খালাসের প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বন্দরের সক্ষমতা ও গতি পুনরুদ্ধার সম্ভব। ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল বন্দরের অবকাঠামো ও ধারণক্ষমতার সীমাবদ্ধতা দীর্ঘদিনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর