রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় মুসলিমদের ঐক্যে গুরুত্ব দিলেন জামায়াতের আমির শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিমদের সক্রিয় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এএনআইসি-এর সভাপতি ও সকল সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বিশেষ করে শনিবারের দুপুরে তাদের মূল্যবান সময় বরাদ্দ করার জন্য উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলাদেশের মানুষ একটি ভূখণ্ডের প্রতি মমত্ববোধ এবং এর প্রবীণদের সম্মান প্রদর্শনের গুরুত্ব বোঝে। তাই অস্ট্রেলিয়ার এই ভূমিতে যারা প্রথম থেকে বসবাস করছেন, তাদের ঐতিহ্যের প্রতি বাংলাদেশের মানুষের গভীর সম্মান রয়েছে।

এএনআইসি-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে জামায়াতের আমির বলেন, বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের সামগ্রিক কল্যাণে সংগঠনটি যে অবদান রাখছে, তা প্রশংসনীয়। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলমানেরা আরও ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। মুসলিম ঐক্যের এই ধারা এবং সম্মিলিত কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় জামায়াতের আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান। সভায় মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যেখানে ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর জোর দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর