ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনের মতো মাদকের ভিড়ে এবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ‘উইন সেরেক্স কফ’ নামক নতুন এক নেশাজাতীয় সিরাপ। মাদক চোরাকারবারিরা ফেনসিডিলের আদলেই এই সিরাপ তৈরি করে চোরাই পথে সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মাগুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এই মাদকের একটি চালান জব্দ করেছে বিজিবি। নতুন মাদক আসায় বিষয়টি তাদেরও ভাবিয়ে তুলেছে।
৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল এবং নতুন এই মাদক উইন সেরেক্স কফ (Win Cerex Cough) সিরাপের ৩০টি বোতল উদ্ধার করা হয়। রোববার দুপুরে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের পক্ষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপি থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠের একটি ধানক্ষেতে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল এবং এর বিকল্প ৩০ বোতল।
৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, বাংলাদেশ ও ভারতের মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে মাদকের চালান দেশে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সব ধরণের চোরাচালান রোধে এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে। বিজিবি অধিনায়ক আরো বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সবপ্রকারের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কারবারিরা নিয়মিত কৌশল পাল্টাচ্ছে। তিনি উল্লেখ করেন, ফেনসিডিলের দাম বেড়ে যাওয়ায় তরুণ সমাজ এখন এ জাতীয় বিকল্প মাদকের দিকে ঝুঁকছে, যা প্রশাসনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের এই নতুন বিস্তার রোধে এখন সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।
Leave a Reply