সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে আনসার বাহিনী 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): চীনে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের RAW-C এলাকায় সন্দেহজনক এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে অ্যান্টিবায়োটিকসহ এসব উচ্চমূল্যের ওষুধ উদ্ধার করা হয়। কাস্টমসের ছাড়পত্র ছাড়াই ওষুধগুলো বহনের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিন দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RAW-C এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের সময় বিষয়টি নজরে আসে। দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলাম (২৭ বিএন) ব্যাগটিকে সন্দেহজনক মনে করেন।

পরবর্তীকালে তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন তিনি। এ সময় কাস্টমসের ছাড়পত্রবিহীন ব্যাগ থেকে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ পাওয়া যায়।

ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম।

পরবর্তী সময়ে শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানো হয়। তার উপস্থিতিতে জব্দ করা সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন পেশাদারিত্ব ও সক্রিয় তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর