সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার বর্তমান জেলা প্রশাসকদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে গোপালগঞ্জের পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর