বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

একদিনের শীলা ঝড়ে আমনের ব্যাপক ক্ষতি : আগাম আলু চাষীদের মাথায় হাত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে হঠাৎ শীলাঝড়ে শত শত হেক্টর জমির আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও আগাম আলু চাষীদের ক্ষেতে পানি জমে নস্ট হয়েছে সম্প্রতি লাগানো বীজতলা,পঁচে যাবে কয়েক শ বিঘা জমির আলু। এ ছাড়াও বড়ই গাছের গুটি ঝরে পড়েছে ব্যাপক হারে। আজ সকালে এলাকা ঘুরে দেখা গেছে কৃষকের আহাজারী। জমিতে পানি জমেছে হাটু সমান,ওই পানি নিষ্কাশনের কোন উপায় না থাকায় পড়ে যাওয়া ধানের ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষককূল। হাসানপুর ও রওশনপুর গ্রামের চকের পাথার এলাকায় গতরাতের তান্ডবে ক্ষয়ক্ষতি বেশী বলে জানা গেছে। এলাকার প্রবীণ ব্যক্তিরা জানালেন, নভেম্বর মাসে এমন শীলাবৃষ্টির কথা তাঁরা কোনদিন শোনেননি।

আজ ১১ নভেম্বর,বুধবার,সকাল ১১ টায় ১২ নং মিঠিপুর ইউনিয়নের চকের পাথারে গিয়ে দেখা গেল, কৃষকেরা শুয়ে পড়া ধানগাছের গোড়া থেকে পানি নিষ্কাশনে ব্যস্ত। অনেকেই শুয়ে পড়া কাঁচা ধান গুছিয়ে বাঁধার চেস্টা করছেন। কথা হলো হাসানপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রধানের সাথে। তিনি জানালেন, “গত রাতের শীলা ঝড়ে আমার নয় একর জমির ধান ঝরে গেছে ও পানির নীচে তলিয়ে গেছে, কোন ভাবেই পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না।”

মাদারগঞ্জের অটো রাইসমিল মালিক আজিজার রহমান সরকার (আজি) এর দশ একর কাঁচা ধান গাছ মাটির সাথে শুয়ে পড়েছে, সেগুলি পানির নীচে তলিয়ে গেছে। একই গ্রামের মোসলেম উদ্দিন মন্ডল জানালেন,” আমার সাত একর জমির ধান শীলা বৃষ্টির কোপে মাটি সাথে মিশে গেছে এবং অর্ধেকই ঝরে পড়েছে। এ ছাড়াও দুই একর জমির বড়ইয়ের গুটি ঝরে পড়েছে।”

পরিশ্রমী এক কৃষক ইমামুল হক জানালেন, শীলা ঝড়ে ধানের ক্ষতি পুষিয়ে ওঠা কস্টকর হবে। অনাবৃষ্টির কারণে এমনিতেই ধানচাষে অতিরিক্ত খরচ হয়েছে,গতকালের শীলা বৃষ্টিতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হবে।”

এদিকে ১৩ নং রামনাথপুর ইউনিয়নে আগাম আলু রোপণকৃত জমিতে পানি জমে আলু পঁচে যাবার আশংকা করছেন কৃষকরা। এছাড়াও পিঁয়াজ, ভূট্টা, কপি ও অন্যান্য আগাম শীতকালীণ সব্জি ক্ষেতেরও ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কৃষকরা আক্ষেপ করে বলেন, এত ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও উপজেলা কৃষিবিভাগ কোন প্রকার খোঁজ-খবর নিতে আসেননি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর