বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

এই সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে আশা করি : জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ সময় দেখুন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে আশা করি।

জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে রিপোর্ট সামনে আসেনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে আংশিক সত্য প্রকাশ হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে। এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, মূল গাছগুলোর যেন বিচার হয়, সেটাই চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর