মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ডিবি (উত্তর) এর পৃথক অভিযানে ৪০ (চল্লিশ) লিটার চোলাই মদসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান ও সংগীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ সোহেল মোল্লা (৩৯), পিতা- আইয়ুব আলী মোল্লা, মাতা- আম্বিয়া, সাং- কাঠগড়া পশ্চিমপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা। ২। জাহিদ হাসান (২৭), পিতা- জুবায়দুল, মাতা- ফাতেমা, সাং- মাঝিপাড়া, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহহাট; বর্তমানে কাঠগড়া এলাকায় সোহেল মোল্লার বাড়ির ভাড়াটিয়া।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ সোহেল মোল্লার বিরুদ্ধে পূর্বে ০২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply