রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ পীরগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।

রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের সূচনা লগ্ন রাত ১২টা ১ মিনিটে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নবনির্বাচিত সাংসদ মাওলানা নুরুল আমীন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন।

বক্তব্য রাখেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিমসহ অন্যান্যরা। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ভাষার অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের ইতিহাসে একমাত্র বাঙালিরাই রক্ত দিয়ে নজির স্থাপন করেছে। সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে।

আলোচনা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

মহান একুশের চেতনাকে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ চর্চায় সকলে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর