শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য (আনফিট) কর্মীকে যোগ্য (ফিট) দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিয়েও কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। তিনি বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।

অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতার বিষয়েও উল্লেখ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর