সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

টঙ্গীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করার লক্ষ্যে রাজপথে মোটরসাইকেল মহড়া দিয়েছেন যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকা থেকে এই কর্মসূচির সূচনা হয়।

মোটরসাইকেল মিছিলটি টঙ্গীবাজার, টঙ্গী পূর্ব থানা রোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, গাজীপুরা, বেক্সিমকো, খাঁপাড়া, সাতাইশ রোড, ভাদাম ও তিলারগাতী রোডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে এশিয়া পেট্রোলপাম্প এলাকায় পৌঁছে মিছিলটি একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ দলীয় যুব ও স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ পোশাকশ্রমিকদের ব্যবহার করে এলাকায় নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। তাদের যেকোনো অপতৎপরতা রুখতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে সোচ্চার রয়েছে। তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা যাতে শ্রমিকদের আড়ালে মিশে পোশাক কারখানায় বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য তারা প্রহরীর ভূমিকা পালন করছেন এবং প্রতিদিন সকাল থেকে কারখানা ছুটির সময় পর্যন্ত শিল্পাঞ্চলে শান্তির পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর