সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যথাসময়ে নিতে বাধা নেই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪১ সময় দেখুন

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া পূর্বের স্থগিতাদেশটি স্থগিত করে এই আদেশ দিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভর্তি কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। এছাড়া রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিল।

এর আগে, গত ১৭ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন। একইসাথে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এসব শিক্ষার্থীর সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, ইউজিসির সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাম্প্রতিক সভায় আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজন এবং ১ জানুয়ারির পর আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সেই বৈঠকের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার সূচি অপরিবর্তিত রাখার ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এসব পরিস্থিতির প্রেক্ষাপটে আপিল বিভাগের এই নতুন আদেশ উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়াকে সচল রেখেছে। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর