সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

চট্টগ্রামে বিষাক্ত পানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

চট্টগ্রাম নগরের মোহরায় বিষাক্ত মদ পান করার পর অসুস্থ হয়ে দুজন মারা গেছেন। গত শুক্রবার রাতে খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকার একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয়জন মিলে এই পানীয় গ্রহণ করেন। এরপর তাঁরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই ব্যক্তির একজনের বয়স ৫৫ বছর, তিনি মোহরার খেজুরতলার বাসিন্দা। অন্যজনের বয়স ৫২ বছর এবং তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। পরিবারের পক্ষ থেকে গতকালই দুজনের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, মদপানের ফলে সৃষ্ট বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। সৎকার শেষ হওয়ার পর পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর