রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কী বলেছিলেন মিমি চক্রবর্তী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তাঁর সাম্প্রতিক বিয়ের গুঞ্জন এবং পাহাড়ি শহর কালিম্পংয়ে বিশেষ আয়োজনের খবরের পর বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এমন সময়ে তাঁর অতীত জীবনের কিছু অধ্যায়, বিশেষ করে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তবে এই বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় ফিরে এসেছে তাঁর অতীতের প্রেমের গুঞ্জনও। সম্পর্কের গুঞ্জন আর বাস্তবের মধ্যে পার্থক্য রেখেছেন বরাবরই।

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেম টালিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল। প্রায় চার বছর স্থায়ী এই সম্পর্কের ভাঙন ২০১৬ সালে চলচ্চিত্রপাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। শুধু প্রেম নয়, একসময় দুজনের মধ্যে বিয়ের আলোচনাও হয়েছিল। বিচ্ছেদের মাস কয়েক পর ২০১৬ সালের নভেম্বরে এক সাক্ষাৎকারে মিমি প্রথমবারের মতো রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন।

সেই সাক্ষাৎকারে মিমি স্বীকার করেছিলেন, রাজের সঙ্গে তাঁর চার বছরের গভীর সম্পর্ক ছিল এবং তিনি সবসময়ই এই সম্পর্ককে যথেষ্ট সম্মান করেছেন। রাজের সঙ্গে বিয়ে নিয়ে কোনো কথা হয়েছিল কি না—এমন সরাসরি প্রশ্নের উত্তরে দীর্ঘ নীরবতার পর অভিনেত্রী জানিয়েছিলেন, হ্যাঁ, বিয়ে নিয়ে তাঁদের মধ্যে আলাপ হয়েছিল। সম্পর্কের টানাপোড়েন বা বিচ্ছেদের পর রাজের সঙ্গে পরবর্তী সময়ে শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দুজনের মঙ্গল কামনাই করেছিলেন। তিক্ততা না বাড়িয়ে নিজের কাজ ও ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়াই শ্রেয় মনে করেছিলেন তিনি। কিন্তু এসব নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘আমার জীবনে বিয়ে কী যোগ করবে।

রাজ চক্রবর্তীর সাথে সম্পর্ক ভাঙার পরবর্তী সময়ে মিমির নাম একাধিকবার বিভিন্ন জনের সঙ্গে জড়িয়েছে। তবে সেসব নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মুখ খোলেননি। ২০২০ সালে টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অনীহার কথা স্পষ্ট করেছিলেন মিমি। তিনি বলেছিলেন, বিয়ে তাঁর জীবনের জন্য প্রয়োজনীয় কিছু নয় এবং তিনি বিয়ের পরিকল্পনা করছেন না। এমনকি সেই সময় নতুন সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবস্থাতেও তিনি ছিলেন না বলে জানিয়েছিলেন। কখনো সহকর্মী, কখনো চলচ্চিত্রজগতের বাইরের কারও সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।

সম্প্রতি মিমি চক্রবর্তীর বিয়ের খবর নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেখানে সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে, তিনি বিনোদনজগতের বাইরে একজন মানুষ। শুরুতে তাঁকে নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিলেও পরবর্তী সময়ে তিনি বাণিজ্যিক জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার বলে পরিচিতি পেয়েছেন। দুর্গাপূজার সময় তাঁদের সম্পর্কের গভীরতা বাড়ে বলে খবর শোনা যাচ্ছে, যদিও এর কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।

বিয়ের আয়োজনের প্রস্তুতি নিয়েও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা ও মাঙ্গলিক পর্ব শেষ হবে। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিনের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতেও এখন আনন্দের প্রস্তুতি চলছে। মিমির মামা রাম চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজনের কথা নিশ্চিত করলেও হবু বরের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। কলকাতা থেকে কালিম্পং, দুই জায়গায় বিয়ের আয়োজন মিমির বিয়ের আয়োজন নিয়েও নানা তথ্য সামনে এসেছে।

সবচেয়ে মজার বিষয় হলো, মিমির বিয়ের কার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কার্ডে বর-কনের নাম ও ছবির পাশাপাশি বিশেষ জায়গা দেওয়া হয়েছে মিমির তিন পোষ্য—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুকে। পোষ্যদের প্রতি অভিনেত্রীর বিশেষ ভালোবাসা ভক্তদের কাছে নতুন কিছু নয়।

বিয়ের বিষয়ে সরাসরি কোনো তথ্য না দিলেও রহস্যময় উত্তর দিয়ে চলেছেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি জানিয়েছেন, তিনি মানুষকে হতাশ করতে পছন্দ করেন না। বিয়ের কার্ডের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মজার ছলে বলেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। ফিল্মবিটকেও একই সুরে বলেছিলেন, তিনি খবরটি নিশ্চিত বা অস্বীকার কোনটিই করছেন না, সঠিক সময় এলে সবাই সব জানতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর