শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্রের চরের টাটকা সবজিতে সমৃদ্ধ ময়মনসিংহের ঐতিহ্যবাহী দত্তের হাট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৭ সময় দেখুন

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী দত্তের বাজারের সবজির প্রধান বৈশিষ্ট্য হলো, এগুলোর প্রায় সবই পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত। এখানে আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ ও কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি সবজি পাওয়া যায়। মধ্যস্বত্বভোগী না থাকায় দূরদূরান্ত থেকে ক্রেতারা এখানে টাটকা ও সাশ্রয়ী মূল্যে সবজি কিনতে ভিড় জমান। গফরগাঁও–টোক মূল সড়কের পাশ দিয়ে হাটে প্রবেশ করতেই সরু গলির দুই ধারে চোখে পড়ে কৃষকদের সাজানো বাহারি সবজির পসরা। কেউ পসরা সাজিয়েছেন কাঁচা পেঁপে ও লাউ নিয়ে, কেউবা বসেছেন নিজের খেতের বাহারি শাকসবজি নিয়ে। সপ্তাহের দুই হাটবারে তাঁরা পরিবারের জন্য টাটকা সবজি কিনে নিয়ে যান।

দত্তের বাজারের চিত্র অন্যান্য হাট থেকে একেবারেই আলাদা।

এখানকার কৃষকেরা নিজের জমিতে উৎপাদিত ফসল সরাসরি বিক্রির জন্য নিয়ে আসেন। প্রত্যেক কৃষক নিজের চাষ করা নির্দিষ্ট ফসল নিয়েই বসেন, ফলে পুরো হাটে সব ধরনের সবজির সমাহার ঘটে। স্থায়ী ও অস্থায়ী মিলে এখানে সবজির দোকানের সংখ্যা ৮০টিরও বেশি। হাটের লেনদেনের পরিসংখ্যান বেশ চমকপ্রদ; প্রতি সোমবারের বড় হাটে প্রায় ১৫ লাখ টাকা এবং শুক্রবারের ছোট হাটে প্রায় ৫ লাখ টাকার সবজি কেনাবেচা হয়। এ হিসাবে কেবল সবজির হাটেই বছরে ১০ কোটি টাকার বেশি লেনদেন সম্পন্ন হয়।

সবজি বিক্রেতা হাসেম (৫৫) একটি ছোট খাটের ওপর বেগুন, শিম ও ফুলকপি নিয়ে বসেছিলেন, যার প্রতিটিই তাঁর নিজের খেতের ফসল। হাসেম জানান, ‘৪০ বছর ধরে এই হাটে আসি। শুরুতে বাবার সঙ্গে আসতাম, এখন ছেলে সঙ্গে আসে। নিজের জমির ফসল বিক্রি করেই আমাদের সংসার চলে। আমাদের সবজিতে কোনো ফরমালিন বা ক্ষতিকর ওষুধ নেই।’ টাটকা ও নিরাপদ সবজি পাওয়ার নিশ্চয়তা থাকায় ক্রেতারা নিয়মিত এখান থেকে বাজার করেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষ ভেজালমুক্ত সবজির টানে এই হাটে আসেন বলে জানা গেছে। বাজারে আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চরের ফসলে রাসায়নিক ও ভেজালের আশঙ্কা কম থাকায় তাঁরা নিয়মিত এখান থেকে বাজার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর