শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টার পর্যবেক্ষণে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মধ্যেও সর্বনিম্ন। এর আগের দিন বুধবার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এটিই আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

অগ্রহায়ণের শুরু থেকেই পঞ্চগড়ে মেঘলা আকাশ, কুয়াশা ও উত্তুরে হিমেল বাতাসের দাপটে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। বিকেলে সূর্যাস্তের পরপরই স্থানীয় বাসিন্দাদের শীতের কাপড় গায়ে জড়াতে হচ্ছে এবং রাতে ঘুমানোর সময় কাঁথা–কম্বলের প্রয়োজন পড়ছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকে মেঘ ও কুয়াশা কমতে শুরু করায় রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। বিকেল হলেই গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে বাসিন্দাদের। গতকাল সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ ও কুয়াশা কমতে থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত কয়েক দিন আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকলেও বর্তমানে মেঘ ও কুয়াশা কিছুটা কমেছে। বর্তমানে আকাশের চার ভাগের দুই ভাগ মেঘাচ্ছন্ন রয়েছে। রাতে শীতের প্রকোপ বেশি অনুভূত হলেও সকালে ঝলমলে রোদ ওঠায় জনজীবনে স্বস্তি ফিরেছে। রোদ ওঠার ফলে ফসলের মাঠে কৃষকদের কাজে গতি এসেছে। আকাশ পরিষ্কার থাকায় সকালে সূর্য উঠে রোদের তীব্রতা ছড়াতে শুরু করলে স্বস্তি ফেরে মানুষের মধ্যে। কর্মচঞ্চল হয়ে ওঠে ফসলের খেত ও মাঠঘাট।

স্থানীয় বাসিন্দা মো. আল আমিন বলেন, গত কয়েক দিনের তুলনায় বুধবার রাতে শীতের তীব্রতা বেশি মনে হয়েছে। ভোরে প্রচণ্ড ঠান্ডা বাতাস থাকলেও দিনের বেলা রোদ ওঠায় কৃষকদের জন্য সুবিধা হয়েছে। বিশেষ করে খেতের পাকা ধান ঘরে তোলার জন্য রোদ অত্যন্ত জরুরি। এখন আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা মাঠের ফসল নিয়ে ঘরে ফেরার কাজ চালিয়ে যাচ্ছেন। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মারুপাড়া এলাকার বাসিন্দা মো. আল আমিন বলেন, ‘কয়েক দিনের চেয়ে গত রাতে একটু বেশি শীত লেগেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর