বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করলেন ফিলিস্তিনপন্থি মাহমুদ খলিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ফিলিস্তিনপন্থি আন্দোলনের কর্মী ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) বিরুদ্ধে একটি মামলা করেছেন। অভিবাসন বিচারক এবং আপিল বোর্ডের সঙ্গে সরকারি কর্মকর্তাদের যোগাযোগের যে নথি রয়েছে, তা প্রকাশ করতে ব্যর্থ হওয়ার জেরে বুধবার তিনি এই আইনি পদক্ষেপ নেন। গত মে মাসে ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের আওতায় তিনি এসব নথি চেয়ে আবেদন করলেও কোনো সাড়া মেলেনি। নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানে এর আগে খলিলের অভিবাসন মামলাটির দ্রুত নিষ্পত্তি এবং আপিল বোর্ডের সদস্যদের সরে দাঁড়ানোর বিষয়টি জনসমক্ষে আসে।

খলিলের দাবি, ফিলিস্তিনের পক্ষে কথা বলার অপরাধে ট্রাম্প প্রশাসন তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে চাইছে। এ লক্ষ্যে অভিবাসন ব্যবস্থাকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। ২০২৫ সালের মার্চ মাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) কর্মকর্তারা তাকে আটক করেন। ১০৪ দিন কারাভোগের পর জুনে ফেডারেল বিচারকের নির্দেশে তিনি মুক্তি পান। তবে তার বহিষ্কার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। বর্তমানে ফেডারেল আদালতে মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত মামলা চলায় তাকে নতুন করে আর গ্রেপ্তার করা সম্ভব নয়।

তার আইনজীবীদের মতে, মামলার প্রতিটি ধাপে খলিলের সঙ্গে অস্বাভাবিক ও বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সরকারি কর্মকর্তা, অভিবাসন বিচারক ও আপিল বোর্ডের মধ্যে কোনো যোগসাজশ আছে কি না, তা উদঘাটন করতেই মূলত তিনি প্রয়োজনীয় নথিপত্র চেয়েছেন। এর আগে জুলাই মাসে তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি হেরিটেজ ফাউন্ডেশন ও দুটি ইসরায়েলপন্থি সংগঠনের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। সেপ্টেম্বরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি। গত মাসে তার এই মামলাটি সুপ্রিম কোর্টে শোনার জন্য তিনি আবেদন জানান। গত মাসে নিজের মামলাটি শুনতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, খলিলের মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে তা যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বক্তব্যের জন্য অভিবাসন হয়রানির শিকার অমার্কিন নাগরিকদের বিচারিক সুরক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর