চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বাড়ির ভেতরে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ থাকেন না বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেলেও, ঘটনার সত্যতা সম্পর্কে জানার জন্য পাঁচলাইশ থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি। এদিকে, রাতে বাড়িটির চারপাশ ঘেরা বাউন্ডারির ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। কারা কীভাবে আগুন দিল এ বিষয়ে জানার জন্য পাঁচলাইশ থানার ওসিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। রাতের আঁধারে আগুন দেয়ায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্যও পাওয়া যায়নি।
এর আগে পাঁচলাইশ থানা পুলিশ নগরীর ষোলশহরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালায়। ৫ আগস্টের পর থেকে নওফেলের বাসায় একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে কোতোয়ালী থানা পুলিশ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসভবনে অভিযান চালায়। এটি ছিল নাছিরের বাসায় পুলিশের প্রথম অভিযান। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে থাকলেও তার অনুসারীরা সক্রিয় রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বুধবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিউ মার্কেট মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেটের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা চালায়। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দেওয়ার ঘটনায় অন্তত সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ নগরীর বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি শোডাউনের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।
Leave a Reply