মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয়।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। আইনি বিষয়গুলোর খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে। তিনি এখন বিদেশে অবস্থান করছেন। কীভাবে তাকে দেশে ফিরিয়ে আনা যায়, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। সরকার মনে করে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতো তিনিও দেশে ফিরে এসে সাজা ভোগ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর