মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

প্রাইভেট সেক্টর থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দিতে পারবে না, এ ধরনের কোনো নিয়ম নেই : সংসদে অর্থমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রাইভেট সেক্টর থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দিতে পারবে না, এ ধরনের কোনো নিয়ম নেই। এই সমস্ত নিয়োগ হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতে। সে প্রাইভেট সেক্টর থেকে এসেছে নাকি সরকারি ব্যাংক থেকে আসছে, সেটা আমরা বিবেচনায় রাখি না। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করার সুযোগ দিয়ে স্পিকার বলেন, আপনি সরাসরি প্রশ্ন করবেন। আপনার অনেক ব্যাকগ্রাউন্ড থাকে। একদম সরাসরি প্রশ্ন করেন, হাতে সময় কম।

প্রশ্ন করতে দাঁড়িয়ে হাসনাত জবাব দেন, ১৯ মিনিট হাত তুলে রাখার পর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। এরপর হাসনাত প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়মের কারণে গত বছরের জুনে জনতা ব্যাংকের টোটাল ঋণ খেলাপির পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো ২৩ হাজার কোটি টাকা, এস আলম ১০ হাজার ২০০ কোটি টাকা, এনেক্সটেক্স ৭ হাজার ৮০০ কোটি টাকা এবং ক্রিসেন্টের এখানে আছে ৩ হাজার ৪০০ কোটি টাকা। এই ঋণ খেলাপিগুলো মূলত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগকৃত ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের সিন্ডিকেটের কারণে হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সবশেষে তিনি জনতা ব্যাংকের নতুন এমডি নিয়োগের যোগ্যতা এবং এই নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

হাসনাতের এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, একটি প্যানেলের মাধ্যমে ইন্টারভিউ ও সিভি যাচাই করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং কোনো রাজনৈতিক বিবেচনায় আজ পর্যন্ত কোনো নিয়োগ দেওয়া হয়নি।

তিনি আরও যোগ করেন, ইতোমধ্যে ব্যাংকিং সেক্টরে কনফিডেন্স ফিরে আসছে। ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে এবং রিক্যাপিটালাইজেশন প্রসেস খুব ভালোভাবে এগিয়ে চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর