মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

পাকিস্তানের চেয়েও গত ১৭ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের বেশি ক্ষতি করেছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের এতটা ক্ষতি করেনি গত ১৭ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের যতটা ক্ষতি করেছে।

তথ্যমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটি কোনো কর্মসূচি পালন করতে পারছে না।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এরপরও দলটির শিক্ষা হয়নি।

সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, সংবাদমাধ্যমের কল্যাণে আইনটি করা হচ্ছে। তবে অতীতে সরকারের ভূমিকার কারণে এ আইন নিয়ে মানুষের মধ্যে একধরনের ভীতি তৈরি হয়েছে। সেই ভীতি দূর করে সাইবার নিরাপত্তার বিষয়ে একটি নীতিমালা তৈরি করতে চায় সরকার।

অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বার্ষিক নিবন্ধন ফি মওকুফ এবং অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম বন্ধ করাসহ বিভিন্ন দাবি নিয়ে সরকার আন্তরিক। এসব দাবি পূরণে সরকার কাজ করবে।

বর্তমান সরকারের সময়ে কোনো ধরনের গুমের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। এ সময় সরকারের ইতিবাচক কাজগুলো সংবাদমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তবে সাইবার নিরাপত্তা নীতিমালা কবে নাগাদ চূড়ান্ত হবে এবং অনলাইন সংবাদমাধ্যমগুলোর দাবিগুলো বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তথ্যমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর