মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ মৃত্যু : শনাক্ত ১ হাজার ৫০৯ জন 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৫০৯ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৫৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭৩ জন, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২ জন।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২২ হাজার ৯৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৪ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৬ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর