সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ফেনী ও গোপালগঞ্জ ২ জেলার এসপি পদে রদবদল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- ফেনী ও গোপালগঞ্জ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ ‍সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।

এদিকে বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা প্রত্যুষ কুমার মজুমদারকে গত ১৫ জুন ফেনীর পুলিশ সুপার করা হয়। এর আগে তিনি সিআইডির বিশেষ পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হন প্রত্যুষ কুমার। পরে তাকে সরিয়ে সিআইডিতে পদায়ন করা হয়েছিল। গত ৫ মে এক আদেশে প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার করা হয়। তবে একদিন পর তার আদেশ বাতিল হয়

অপরদিকে গতবছরের ২৮ নভেম্বর ডিএমপিতে কর্মরত মো. হাবিবুল্লাহকে গোপালগঞ্জের এসপি হিসেবে পদায়ন করা হয়। লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) পদায়ন করা হলে মো. হাবিবুল্লাহ গোপালগঞ্জের এসপি হন। বিসিএস ২৭তম ব্যাচের এই কর্মকর্তার বাড়ি নেত্রকোণা জেলায়। তবে সম্প্রতি গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর