সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

অর্থমন্ত্রী: ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।

আইএমএফের নতুন প্রোগ্রাম নিয়ে বর্তমানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই তাদের কাজ শেষ হয়ে যাবে এবং সবকিছুই একটি স্বাভাবিক ধারায় চলবে।

আইএমএফের শর্ত নিয়ে কোনো জটিলতা আছে কি না, এমন প্রশ্নে অর্থমন্ত্রী জানান, শর্তের কারণে তারা প্রোগ্রাম থেকে পিছিয়ে যাননি। মূলত আগের সরকারের আমলের নেওয়া প্রোগ্রামের বেশ কিছু বিষয় নির্বাচিত সরকারের জন্য রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে তাতে সাধারণ জনগণ, অর্থনীতি এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’।

বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট ও পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে নতুন করে অর্থনৈতিক কাঠামো সাজানোর ওপর গুরুত্ব দেন তিনি। মন্ত্রী জানান, বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকাসহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের নতুন পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে নিজেদের সমন্বয় করছে। একইভাবে আইএমএফের সঙ্গেও আলোচনার মাধ্যমে নীতিগুলো সমন্বিত করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর