রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারত সরকারের : আইনমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪২ সময় দেখুন

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে সরকার। এ বিষয়ে এখন বাকি সিদ্ধান্ত ভারত সরকারের।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না—সেই আইন শেখ মুজিবই করে গেছেন। তিনি আরও জানান, দেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা প্রয়োজন, তার সবই করা হবে।

ভূমি নিবন্ধন খাতের অনিয়ম প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। এই নেতিবাচক ভাবমূর্তি থেকে সাব-রেজিস্ট্রারদের নিজেদেরই বেরিয়ে আসতে হবে। সাব-রেজিস্ট্রার বিভাগকে সম্পূর্ণ হয়রানিমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন, এরপরও কোনো ধরনের জনহয়রানির অভিযোগ পাওয়া গেলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর