রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

পিতার করা আইনেই শেখ হাসিনা অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই, সাজা তাকে ভোগ করতে হবে : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৩ সালের তার (শেখ হাসিনা) বাবার রচিত আইন অনুযায়ী শেখ হাসিনাকে পলাতক মানবতাবিরোধী অপরাধী হিসেবে ওই আইনে দণ্ডিত হওয়ায় তার দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। আইনের আওতায় দেওয়া সাজা তাকে ভোগ করতে হবে।

তিনি বলেন, ওই আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, তা তাকে ভোগ করতে হবে। একই আইন অনুযায়ী তার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।

জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এ প্রতিবাদ।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার ঘটনায় শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি রায়ের সাজা তাকে ভোগ করতে হবে।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, দলের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। আর দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে বোমাবাজি করানো হচ্ছে।

যুবদল ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম, খুন ও নানা ধরনের নিপীড়নের মধ্যেও তারা সাহসের সঙ্গে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও বহু অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাদের মাথা নত করানো সম্ভব হয়নি।

রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন আবারও তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি রাজপথে ব্যারিকেড গড়ে তুলবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি চিকিৎসক তৌহিদুর রহমান আউয়ালসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর