রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এ তাগিদ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেসসচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং চলমান কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে কমিটির নেওয়া উদ্যোগ ও কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি এ কার্যক্রমের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর