রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

যশোরে ডিবি পুলিশের হাতে ঝিকরগাছা আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, মুছা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা ও নাশকতা চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কতটি মামলা রয়েছে, সে বিষয়ে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন যে নথিপত্র যাচাই-বাছাই চলছে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার গত শাসনামলে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মুছা মাহমুদ। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, শিক্ষাগত যোগ্যতা নগণ্য হওয়া সত্ত্বেও শেখ আফিলের প্রভাব খাটিয়ে তিনি উপজেলা সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর