বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

নুসরাত আমাদের জুলাই কন্যা, তার পাশে ছাত্রদল: আবিদুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান নুসরাতকে ‘জুলাই কন্যা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, নুসরাত আমাদের বোন ও সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি। বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।

আবিদুল ইসলাম খান আরও বলেন, জুলাইয়ের সামগ্রিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করার সময় এসেছে। পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের হাজারো ভাইবোনের রক্তের বিনিময়ে অর্জিত এই মাটিতে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না।

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ডাক দিয়ে তিনি লিখেছেন, যেখানেই ফ্যাসিস্ট শক্তির কোনো তৎপরতা দেখা যাবে, সেখানেই রুখে দাঁড়াতে হবে। ভারতে অবস্থান নেওয়া ব্যক্তিদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দেশের হাজার হাজার মানুষ হত্যার পরও তাদের কোনো অনুশোচনা নেই। খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি।

সর্বশেষ তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, সারা দেশে ফ্যাসিস্টবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। খুনি হাসিনা ও তার সংগঠনের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই অব্যাহত থাকবে। এই মাটিতে কোনো খুনির দলকে আর পুনরুত্থিত হতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর