বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

আমার পরিবার কিন্তু পলিটিক্যাল পরিবার, রাজনীতিতে কেউ না কেউ আসবেই : সংসদ লবীতে মির্জা আব্বাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এ সময় ছেলেকে রাজনীতিতে নিয়ে আসবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এটা ওর ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না, একদিন রাজনীতিতে আসব কি না। তবে আমার পরিবার কিন্তু পলিটিক্যাল পরিবার। রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।’

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি রাজনীতিতে অনেক অত্যাচার সহ্য করেছি। আমার সঙ্গে যারা রেসে ছিল, তাদের অনেকে ঝরে পড়েছে। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা আছে। অনেকে অংশগ্রহণ করতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না।’

এদিকে বাবার পাশে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন ছেলে মির্জা আরাফাত আব্বাস আজান। বাবার রাজনীতিতে যোগদান ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘পড়ালেখাসহ নানা কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। আমি মনে করি, প্রথম কথা হচ্ছে, এখন বাবার পাশে থাকাটা আমার জরুরি। সবকিছুতেই বাবা আমার আদর্শ। বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’

ভবিষ্যতে বাবার রাজনীতির হাল ধরবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আজান বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর