সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’, আবার পাসপোর্টের আবেদন : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার দেশের ফেরা ও তার পাসপোর্টের আবেদন নিয়ে চলা আলোচনার মধ্যে ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’।

তিনি বলেছেন, শেখ হাসিনা অনুতপ্ত হননি। এত মানুষের প্রাণহানির পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা আবার দেশে আসতে চান। তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করছেন। বিদেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকেও দেশে ফেরার বিষয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। কিন্তু যাদের বর্বরভাবে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, জানালা দিয়ে গুলি করে শিশুদের হত্যা করা হয়েছে, তাদের স্বজনেরা কি তাকে সংবর্ধনা জানাবেন? সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা, নাকি আহনাফের আত্মীয়স্বজন?’

তিনি বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধসহ যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ মানুষ ভুলে যায়নি। এত তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাদের রক্তের দাগ কি মাটি শুষে নিয়েছে?’

বিএনপির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। তখন প্রতিবাদ করলে তৎকালীন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন, আদালত তার গতিতে চলে, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশের কাছে ধর্ণা দিচ্ছেন? আদালত তো তার গতিতেই চলবে।’

শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ ভুল করলে পরে ক্ষমা চায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারি করে ভুল করেছিলেন এবং পরে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা অনুতপ্ত হননি।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা মনে করছেন, পার্শ্ববর্তী দেশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। কিন্তু শহীদদের রক্তের দাগ মানুষ ভুলে যায়নি। এই জাতি সব সময় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরে আবারও ফ্যাসিবাদী শাসন চালানোর স্বপ্ন দেখছেন। পুলিশ ও র‍্যাব দিয়ে মানুষের ওপর নির্যাতন চালিয়ে নিজের রাজত্ব ও রাজসিংহাসন ফিরে পাওয়ার কল্পনা করছেন তিনি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর