জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।স্থানীয়দের ভাষ্যমতে, সকালের দিকে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পরে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।দুর্ঘটনায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালের দিকে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পরে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply