শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শ্রমিকদের ন্যায্য বেতন পাওয়ার ক্ষেত্রে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে : ডা. শফিকুর রহমান 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ঢাকা, ০৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে-এটা ঠিক। আবার এটাও ঠিক শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য বেতন পাওয়ার ক্ষেত্রে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যত বিলম্ব হবে, এ খাতের ক্ষতি ততই বাড়বে।

শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বেতন-ভাতাসহ অন্যান্য দাবিতে আন্দোলনের মাঠে আছেন। ইতোমধ্যে এ আন্দোলনের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। দুই এক জায়গায় ভাংচুর করা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা নানা ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা এবং সতর্কতার পরিচয় দিতে হবে।

তিনি বলেন, পোশাকশিল্প হল দেশের প্রধান রপ্তানি খাত। এই খাত বড় কোনো বিপর্যয়ে পড়লে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আমরা আশা করেছিলাম, সরকার এ সমস্যার দ্রুত যৌক্তিক সমাধানে যাবেন। কিন্তু সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবন ধারণ করা আসলেই অনেকটাই অসম্ভব। তাদেরকে দাবিকে বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক- উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।

পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতিষ্ঠান আপনারা বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলে আপনারাও বেঁচে থাকবেন।

মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করুন। তাহলে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান সহজ হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে এবং অস্থিরতা তৈরির সুযোগ বন্ধ করতে দ্রুত সরকার যেন তার দায়িত্ব পালন করা উচিত।

গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার তৌফিক নামে এক পোশাকশ্রমিককে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। নিহত তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর