সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জের জামতলা স্থানটি এখন মরণফাঁদ : পথচারী নিরাপত্তায় ফুটওভার ব্রীজ দরকার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ ওভারপাসের এক কিলোমিটার উত্তরে অতি জনগুরুত্ব পূর্ণ স্থান জামতলা এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে। ছয়লেনের মহাসড়ক নির্মাণ কাজ শেষ হলেও জামতলা নামক স্থানটিতে পথচারী সুরক্ষার জন্য কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি হাইওয়ে কর্তৃপক্ষ। সে কারণে বাড়ছে প্রায় প্রতিদিন ছোট-বড় দূর্ঘটনা। বিশ্বরোডের প্লানিং এ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্থানেও নিরাপত্তার জন্য ওভারপাস নির্মাণ করা হলেও রহস্যজনক কারণে জামতলায় কোন স্থায়ী ব্যবস্থা না থাকায় দূর্ঘটনা যেন নিত্যসঙ্গী হিসেবে দেখা দিয়েছে। ইতোমধ্যেই ওই স্থানে কয়েক ডজন দূর্ঘটনায় মৃত্যু প্রায় ২৫/৩০ টির অধিক।

পীরগঞ্জের প্রবেশ দ্বার,কয়েকটি উপজেলার অনেকগুলি ইউনিয়নের হাজার হাজার মানুষকে জামতলা নামক স্থানটি পারাপারে অনিরাপত্তা ও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা অতিক্রম করতে হয়। চৌরাস্তার মোড়টি বর্তমানে উন্মুক্ত থাকায় রাস্তা পারাপারে প্রতিদিনই ঘটে চলেছে দূর্ঘটনা। এ ছাড়াও প্রতি শুক্র ও সোমবার নিয়মিত কলার হাট বসে ওই স্থানটিতে। একদিকে হাটের দিন মহাসড়ক দখল করে চলে কলা বেচা-কেনা, অন্যদিকে কলা পরিবহনের ভ্যান,ট্রাকের যানজট লেগেই থাকে। ফলে, প্রাণের ঝুঁকি নিয়ে পথচারী রাস্তা পারাপারে দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। নিত্যদিনের সড়ক দূর্ঘটনার জন্য ইতোমধ্যে কয়েকবার মানববন্ধন, মিটিং- মিছিল, সমাবেশ হলেও অদ্যাবধি কোন ব্যবস্থা গ্রহণ করেন নি কর্তৃপক্ষ।

এলাকাবাসীর দাবি, জামতলা নামক ওই স্থানে জনস্বার্থে, নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে একটি ফুটওভার ব্রীজ নির্মাণ করা হোক। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জানমালের রক্ষা করা অতি প্রয়োজন বলে মনে করেন সচেতন নগরবাসী। সম্প্রতি শঠিবাড়ী হাটে ফুটওভার ব্রীজ নির্মাণ করা হচ্ছে, সে মোতাবেক পীরগঞ্জের জামতলায় একটি ফুটওভার ব্রীজ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন, এলাকার ভূক্তভোগী জনসাধারণ কর্তৃপক্ষের নিকট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর