রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ সময় দেখুন

পবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি, ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নাহিদের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করেন। উক্ত প্রোগ্রামে সার্বিক সহোযোগিতা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

কর্মসূচির শুরুতে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। পরবর্তীতে তাঁরা একাধিক দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসের প্রশাসন ভবন, একাডেমিক ভবন, গ্রেনেড রোড, প্যারিস রোড ও বকুলতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। একই সঙ্গে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির ধারাবাহিকতায় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি তে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থী এবং সংগঠনটির নেতা-কর্মী।

কর্মসূচিতে ছাত্রদল নেতা হামিম বলেন, “শুধু অধিকার আদায়ের সংগ্রামেই নয়; সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। শিক্ষার সঠিক ও নিরাপদ পরিবেশের জন্য একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস অত্যন্ত জরুরি। পবিপ্রবি ছাত্রদলের এমন শিক্ষার্থীবান্ধব পরিকল্পনা ভবিষ্যতে আরও থাকবে।”

ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নাহিদ বলেন, “নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই ধারাবাহিক প্রয়াস। তারই অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা সামনে আরও নানামুখী উদ্যোগ গ্রহণ করব।”

কর্মসূচি শেষে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর