রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের কোনো ধরনের ‘লুকোচুরি’ মেনে নেওয়া হবে না : মাওলানা মামুনুল হক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ সময় দেখুন

গাজীপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে ১১ দলের লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের কোনো ধরনের ‘লুকোচুরি’ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপেরও বিরোধিতা করেন তিনি।

মামুনুল হক বলেন, ‘১১ দলের গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। এই রাজপথ থেকে আমরা দাবি আদায় করে ঘরে ফিরব। গণভোটের গণরায়কে কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের বিকল্প কোন পথ নাই। বিগত ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারেক জিয়া সরকারকে গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল দ্ব্যর্থহীন ভাষাই বলে, বাংলাদেশের মানুষের ভাগ্য তারা নিজেরাই নিজেদের হাতে গড়বে। তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর বরদাশত করা হবে না।’

মামুনুল হক বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ও ইলিয়াস আলীসহ যাদের গুম ও হত্যার শিকার হতে হয়েছে, তাদের হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে।

তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদীর হত্যাকারীদেরকে যারা এখনো পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে, আমরা ভিনদেশীয় অপশক্তিগুলোকে আজকের এই লংমার্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই— আন্দোলন সংগ্রামে আমরা সফল হব ইনশাআল্লাহ।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর