আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন সৌর বিদ্যুতের মাধ্যমে চলবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
৪০
সময় দেখুন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন সৌর বিদ্যুতের মাধ্যমে চলবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে-চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন সৌর বিদ্যুতের মাধ্যমে চলবে। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাসভবনের পর ক্রমান্বয়ে সচিবালায়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ও সৌর বিদ্যুতের মাধ্যমে চালানোর পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন করে সব সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহার করতে হবে।’ মীর শাহে আলম জানান, গ্রামীণ সড়কে সিসি ব্লক ও ইউনি ব্লক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে-চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন সৌর বিদ্যুতের মাধ্যমে চলবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাসভবনের পর ক্রমান্বয়ে সচিবালায়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ও সৌর বিদ্যুতের মাধ্যমে চালানোর পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন করে সব সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহার করতে হবে।’
মীর শাহে আলম জানান, গ্রামীণ সড়কে সিসি ব্লক ও ইউনি ব্লক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
Leave a Reply