সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকি থানা ব্রিজ-মৌকরণ সড়ক বেহাল : দ্রুত সংস্কারের দাবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ থেকে মৌকরণ পর্যন্ত এলজিইডি সড়কের বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

সড়কের নাজুক অবস্থার কারণে নিয়মিত যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অটোবাইক চালকরা বাধ্য হয়ে থানা ব্রিজ-লাউকাঠী ভায়া শ্রীরামপুর বাজারের বিকল্প কাঁচা সড়ক ব্যবহার করছেন। এতে মৌকরণগামী যাত্রীদের অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম তালুকদার বলেন, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে বড় বড় গর্ত তৈরি হয়। এতে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অটোবাইক চালক আতিকুর রহমান নয়ন হাওলাদার জানান, ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ চলাচল করেন। জরুরি রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কবির মৃধা বলেন, সড়ক মেরামতের জন্য উপজেলা প্রকৌশল বিভাগে বারবার তাগিদ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে।

উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, সড়কটি প্রশস্ত করা হবে। ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাস্তার দু’পাশের গাছ কাটার বিষয়ে এলজিইডি ও বন বিভাগের সমন্বয়ে কিছুটা সময় লাগছে। জটিলতা কাটলেই কাজ শুরু হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর