বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে ৮ নং চর কাদিরা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময় দেখুন

মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ০৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নং চরকাদিরা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেমের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত এ সভায় আবুল কাশেমের,সমর্থক আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনেরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় চরকাদিরা ইউনিয়নের বিভিন্ন এলাকার উন্নয়ন, বর্তমান সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত সমস্যা এবং জনসাধারণের নানা প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সমর্থকদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা, ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মতামত ও পরামর্শ নেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে ইউনিয়নের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত অনেকেই আবুল কাশেমকে আগামী দিনে চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে নিজেদের অভিমত ব্যক্ত করেন। এ সময় তাঁর প্রতি সকলের সমর্থন ও শুভকামনা জানানো হয় উপস্থিত সমর্থকদের অনেকে। তাঁদের প্রত্যাশার কথা জানান তিনি ভবিষ্যতে নেতৃত্বের সুযোগ পেলে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

এ সময় আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, অতীতেও আবুল কাশেম চরকাদিরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। এলাকার বিভিন্ন স্থানের সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো সমাধানের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন বলে তাঁদের অভিমত। ভবিষ্যতেও এলাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আবুল কাশেম বলেন, মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। অতীতেও চরকাদিরা ইউনিয়নের মানুষের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধান এবং সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকতে চান বলে জানান

তিনি আরও বলেন, দল যদি তাঁকে যোগ্য মনে করে মূল্যায়ন দেয় এবং চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করে, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। সুযোগ পেলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং চরকাদিরা ইউনিয়নকে একটি উন্নত ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

সমর্থকদের মত বিনিময় সভাকে কেন্দ্র করে আবুল কাশেমের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত অনেকেই আগামী দিনে তাঁকে চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে নিজেদের প্রত্যাশার কথা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর