শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে হাদির হত্যায় অগ্রগতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও খোদা বখসকে জানাতে হবে : আব্দুল্লাহ আল জাবেদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে জানাজায় বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেদ বলেন, সরকার এখনো হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস দেয়নি এবং খুনিরা কোথায় আছে—সে সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি। তার অভিযোগ, এ হত্যাকাণ্ড একজনের নয়; একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও খোদা বখসের ব্যাখ্যা দাবি, নইলে পদত্যাগের হুঁশিয়ারি।

 

শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, হত্যার এক সপ্তাহ—১৬৮ ঘণ্টা—পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই উপদেষ্টাকে জনসম্মুখে এসে গত এক সপ্তাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে।

 

বক্তব্যে খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলা হয়, তারা যদি জনসম্মুখে এসে তদন্তের অগ্রগতি ও নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা দিতে না পারেন, তবে জনগণের সামনে জবাবদিহির মুখে পড়তে হবে। একই সঙ্গে হত্যাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী—পুরো চক্রকে বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

 

আব্দুল্লাহ আল জাবেদ বলেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও খোদা বখস চৌধুরী কি পদক্ষেপ নিয়েছে তা জনতার সামনে জানাতে হবে। যদি তারা তা জানাতে না পারে; তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।’

 

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা অপরাধীচক্রের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। সংগঠনটি দাবি করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ কায়েমের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

 

তবে একই সঙ্গে তারা সহিংসতার পথ পরিহারের আহ্বান জানায় এবং জানায়, দাফন ও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। ইনকিলাব মঞ্চ ছাড়া অন্য কোনো উৎসের ‘প্রোপাগান্ডায়’ বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর