ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বহু বছর আগে পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল। পৃথিবীর উপরিভাগে কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত বলে ধীরে ধীরে তারা আলাদা হয়ে গেছে। এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা বলেন টেকটোনিক প্লেট। আমাদের ভূ -পৃষ্ঠ অনেকগুলো প্লেট-এর সমন্বয়ে গঠিত।টেকটোনিক প্লেটগুলো একে–অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়। আর তখনো যদি যথেষ্ট শক্তি থাকে, তাহলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিই মূলত ভূমিকম্প। প্লেটগুলোর নিচেই থাকে ভূ-অভ্যন্তরের সকল গলিত পদার্থ। কোনও প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলোর স্থানচ্যুতি ঘটলে প্লেটগুলোরও কিছুটা স্থানচ্যুতি ঘটে। এ কারণে একটি প্লেটের কোনও অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায়, যার ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয়। আর এই কম্পনই ভূমিকম্প রূপে আমাদের নিকট আবির্ভূত হয়। পৃথিবীর ওপর হঠাৎ কম্পন, ভবনের দুলে ওঠা, মানুষের আতঙ্ক—সব মিলিয়েই ভূমিকম্প এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। কেন এই কম্পন ঘটে, বিজ্ঞান কীভাবে তা ব্যাখ্যা করে—বিষয়টি জানলে সতর্কতা বাড়ে, কমে ভয়।
আগ্নেয়গিরিজনিত
কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গলিত লাভা উৎক্ষিপ্ত হওয়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে।
শিলাচ্যুতি বা শিলাতে ভাজের সৃষ্টি
পৃথিবীর অভ্যন্তরে শিলাচ্যুতি বা শিলাতে ভাজে সৃষ্টি হলে ভূত্বকের কোন অংশ উপরে উঠিত হয় বা নিচে বসে যায় এবং চ্যুতির সমতলে প্রবল ঘর্ষণ সৃষ্টি হয় ও ভূমিকম্প হয়।
ভূপাত
কোনো কারণে পাহাড়-পর্বত হতে বৃহৎ শিলাখণ্ড ভূত্বকের ওপর ধসে পড়ে ভূমিকম্প হয়। সাধারণত ভাঁজ পর্বতের নিকট অধিক ভূমিকম্প হয়।
তাপ বিকিরণ
ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে পড়লে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়।
ভূগর্ভস্থ বাষ্প
নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়; ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয় এবং ভূমিকম্প হয়।
হিমবাহের প্রভাবে
কখনো কখনো প্রকাণ্ড হিমবাহ পর্বতগাত্র হতে হঠাৎ নিচে পতিত হয়। এতে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্পনের সৃষ্টি হয় ফলে ভূমিকম্প হয়।
তরঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে ভূমিকম্পের শক্তি
চ্যুতি ভেঙে শক্তি বের হয় পি-তরঙ্গ ও এস-তরঙ্গ আকারে, যা পুকুরে ঢিল ছোড়ার পর ঢেউয়ের মতো সব দিকে ছড়িয়ে পড়ে। এসব তরঙ্গ পৃথিবীর ভেতর ও পৃষ্ঠে আঘাত করে ভবন, রাস্তা, স্থাপনা সবকিছু কাঁপিয়ে দেয়।
পি-তরঙ্গ দ্রুত, ঠিক বজ্রপাতের আলো যেমন শব্দের আগে আসে। এস-তরঙ্গ আসে পরে, ঠিক বজ্রধ্বনির মতো।
ভূমিকম্প পরিমাপের যন্ত্র সিসমোগ্রাফ। এটি মাটিতে স্থাপন করা থাকে। ভেতরে থাকে ঝুলন্ত ভার। মাটি কাঁপলেও ভারটি স্থির থাকে। এই দুটির নড়াচড়া ও স্থির থাকার পার্থক্য সিসমোগ্রামে তরঙ্গের রেখা তৈরি করে। ছোট ভূমিকম্পে রেখা ছোট। বড় ভূমিকম্পে রেখা বড় ও দুলতে থাকে।
এভাবেই নির্ণয় করা হয় ভূমিকম্পের ম্যাগনিচিউড। আর মানুষ যে কম্পন অনুভব করে তাকে বলা হয় ইনটেনসিটি।
তিনটি সিসমোগ্রাফের রেকর্ড দেখে বিজ্ঞানীরা ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিতে উপকেন্দ্র নির্ধারণ করেন। পি ও এস তরঙ্গের সময় ব্যবধানই বলে দেয় ভূমিকম্প কত দূরে ঘটেছে।
বিজ্ঞানীরা স্বীকার করেন এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনো কার্যকর পদ্ধতি আবিষ্কার হয়নি।
শুধু জানা যায় কোনো চ্যুতিতে অতীতে বড় ভূমিকম্প হলে ভবিষ্যতেও তা আবার ঘটবে। কিন্তু কবে—এটা বলা যায় না।
পৃথিবীর গভীরে প্লেটের সংঘর্ষ ও নড়াচড়ার জটিল প্রক্রিয়ার ফলেই ভূমিকম্প ঘটে। আধুনিক প্রযুক্তি এখন ভূমিকম্প শনাক্ত ও বিশ্লেষণে সক্ষম হলেও আগাম নির্ভুল পূর্বাভাসে সক্ষম নয়। তাই সচেতনতা, প্রস্তুতি ও নিরাপত্তা বিধানই ভূমিকম্প ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।
বাংলাদেশের ভূমিকম্প বলতে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকার ভূমিকম্পকে বোঝায়। কারণ বাংলাদেশ আসলে ভারত ও মিয়ানমারের ভূঅভ্যন্তরের দুটি ভূচ্যুতিরেখার প্রভাবে আন্দোলিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত ইউরেশীয় এবং মিয়ানমার বার্মার ভূগাঠনিক পাতের মধ্যে অবস্থান করছে। ভারতীয় এবং ইউরেশীয় পাত দুটি (১৯৩৪ খ্রিষ্টাব্দের পর থেকে) দীর্ঘদিন যাবৎ হিমালয়ের পাদদেশে আটকা পড়ে আছে, অপেক্ষা করছে বড় ধরনের নড়াচড়ার, অর্থাৎ বড় ধরনের ভূ-কম্পনের। বাংলাদেশে ৮টি ভূতাত্ত্বিক চ্যুতি এলাকা বা ফল্ট জোন সচল অবস্থায় রয়েছে, যথা: বগুড়া চ্যুতি এলাকা, রাজশাহীর তানোর চ্যুতি এলাকা, ত্রিপুরা চ্যুতি এলাকা, সীতাকুণ্ড টেকনাফ চ্যুতি এলাকা, হালুয়াঘাট চ্যুতির ডাওকী চ্যুতি এলাকা, ডুবরি চ্যুতি এলাকা, চট্টগ্রাম চ্যুতি এলাকা, সিলেটের শাহজীবাজার চ্যুতি এলাকা (আংশিক-ডাওকি চ্যুতি) এবং রাঙামাটির বরকলে রাঙামাটি চ্যুতি এলাকা।
প্রাকৃতিকভাবেই কার্বন চক্রের প্রভাবে ভূমিকম্প হয়ে থাকে, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয় না। এদেশের ভিতরে ও পার্শ্ববর্তী এলাকার বিগত প্রায় ২৫০ বছরের ভূমিকম্পের নথিভুক্ত তালিকা পাওয়া যায়। এ তালিকা থেকে প্রতীয়মান হয় যে, ১৯০০ খ্রিষ্টাব্দের পর থেকে ২০০৪ পর্যন্ত বাংলাদেশে সংঘটিত হয়েছে ১০০’রও বেশি ভূমিকম্প; তন্মধ্যে ৬৫টিরও বেশি ঘটেছে ১৯৬০ খ্রিষ্টাব্দের পরে। এ থেকে প্রতীয়মান হয় যে, বিগত ৩০ বছরে (পরিপ্রেক্ষিত ২০০৪) ভূমিকম্প সংঘটনের মাত্রা বেড়েছে।
বাংলাদেশে ৮টি ভূতাত্ত্বিক চ্যুতি এলাকা বা ফল্ট জোন সচল অবস্থায় রয়েছে, যথা: বগুড়া চ্যুতি এলাকা, রাজশাহীর তানোর চ্যুতি এলাকা, ত্রিপুরা চ্যুতি এলাকা, সীতাকুণ্ড টেকনাফ চ্যুতি এলাকা, হালুয়াঘাট চ্যুতির ডাওকী চ্যুতি এলাকা, ডুবরি চ্যুতি এলাকা, চট্টগ্রাম চ্যুতি এলাকা, সিলেটের শাহজীবাজার চ্যুতি এলাকা (আংশিক-ডাওকি চ্যুতি) এবং রাঙামাটির বরকলে রাঙামাটি চ্যুতি এলাকা। বাংলাদেশ, ভারতীয়, ইউরেশীয় এবং বার্মার (মিয়ানমারের) ভূগাঠনিক পাতের মধ্যে অবস্থান করছে। ভারতীয় এবং ইউরেশীয় প্লেট দুটি (১৯৩৪ খ্রিষ্টাব্দের পর থেকে) দীর্ঘদিন যাবৎ হিমালয়ের পাদদেশে আটকা পড়ে আছে, অপেক্ষা করছে বড় ধরনের নড়াচড়ার, অর্থাৎ বড় ধরনের ভূ-কম্পনের। এই সূত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেমন্ট-ডোহের্টি আর্থ অবজারভেটরির ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন (জুলাই ২০১৬) এতদিন প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্ট মডেলের অভাবে সম্ভাব্য ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা যাচ্ছিল না। এবার তারা সেটি করতে পেরেছেন। তারা জানাচ্ছেন, বাংলাদেশের নিচে জমে ওঠা টেকটনিক প্লেটে চাপ জমে উঠছে কম করে বিগত ৪০০ বছর ধরে। এই চাপ যখন মুক্ত হবে তখন সৃষ্ট ভূমিকম্পের মাত্রা দাঁড়াবে প্রায় ৮.২ রিখটার, এমনকী তা ৯ রিখটারেও পৌঁছতে পারে। প্রায় ১৪ কোটি মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
এছাড়াও জাপানের টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি (টিআইটি)-র সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ কর্তৃক পরিচালিত এক সাম্প্রতিক (২০১০) গবেষণায় দেখা গেছে ঢাকার ভূমিতে বিভিন্ন প্রকারের মাটি (লাল মাটি, নরম মাটি ইত্যাদি) রয়েছে। ঢাকার সম্প্রসারিত অংশে জলাশয় ভরাট করে গড়ে তোলা আবাসন এলাকা রয়েছে। ভূমিকম্পের সময় নরম মাটি ও ভরাট করা এলাকার মাটি ভূমিকম্পের কম্পন তরঙ্গকে বাড়িয়ে দেয়, ফলে ভূমিকম্পের তীব্রতা বাড়ে। মাটির বৈশিষ্ট্যের সাথে যোগ হয় ভবনের বা স্থাপনার কাঠামো। এই দুইয়ের সম্মিলনে ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতির সম্ভাব্যতা বাড়ে-কমে। গবেষকরা তাই ঢাকার বর্ধিতাংশের আলগা মাটিসমৃদ্ধ জনবসতিকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ মনে করছেন।
(সূত্রঃ ঢাকাটাইমস)
Leave a Reply